ডিজিটাল সেবায় সহজ প্রবেশাধিকার ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশনের অনলাইন সেবা
ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশনের নাগরিক সেবা সহজে গ্রহণ করুন—অনলাইনে আবেদন, স্বয়ংক্রিয় ট্র্যাকিং, একপে (ekPay) পেমেন্ট এবং নিরাপদ ডিজিটাল সনদ সংগ্রহের সুবিধাসহ।
নাগরিক অ্যাকাউন্ট নিবন্ধন ও ব্যবহার সংক্রান্ত শর্তাবলি এবং চুক্তিনামা
সফটওয়্যার পরিচালনাকারী প্রতিষ্ঠান: সেবা অটোমেশন (Seba Automation)
এই শর্তাবলি ও চুক্তিনামা সংশ্লিষ্ট সফটওয়্যারে নাগরিক (Citizen) অ্যাকাউন্ট নিবন্ধন, ব্যবহার এবং পরিচালনার ক্ষেত্রে প্রযোজ্য হবে। অ্যাকাউন্ট নিবন্ধনের পূর্বে অনুগ্রহ করে নিচের প্রতিটি শর্ত মনোযোগ সহকারে পড়ুন। নিবন্ধনের মাধ্যমে আপনি এই শর্তাবলির সঙ্গে সম্মতি প্রদান করছেন বলে গণ্য হবে।
১. সফটওয়্যারের পরিচিতি ও অবস্থান
১.১। এই সফটওয়্যারটি সেবা অটোমেশন (Seba Automation) কর্তৃক উন্নয়ন ও পরিচালিত একটি প্রযুক্তিনির্ভর সেবা ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম।
১.২। এই সফটওয়্যারটি কোনো সরকারি সফটওয়্যার বা সরকারি প্রতিষ্ঠানের নিজস্বভাবে তৈরি ও পরিচালিত প্ল্যাটফর্ম নয়। এটি সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রতিষ্ঠান (ইউনিয়ন পরিষদ/পৌরসভা)-এর প্রশাসনিক ও নাগরিক সেবা কার্যক্রম সহজ, সুশৃঙ্খল, স্বচ্ছ ও ডিজিটালভাবে পরিচালনার উদ্দেশ্যে তৈরি একটি বেসরকারি প্রযুক্তিগত সমাধান।
১.৩। সফটওয়্যার ব্যবহারকারী প্রতিষ্ঠান এবং সেবা অটোমেশনের মধ্যকার সম্পর্ক নির্ধারিত চুক্তি, অনুমোদন ও প্রযোজ্য নীতিমালার ভিত্তিতে পরিচালিত হবে।
২. তথ্য সংরক্ষণ ও নিরাপত্তা
২.১। সফটওয়্যারের মাধ্যমে সংগৃহীত ও প্রদত্ত সংশ্লিষ্ট আবেদন, নাগরিক তথ্য, সনদ, রেকর্ড এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সরকারি সার্ভার বা নির্ধারিত সরকারি ডেটা সেন্টারে সংরক্ষিত থাকবে।
২.২। ব্যবহারকারী কর্তৃক প্রদত্ত তথ্যের সঠিকতা, সত্যতা ও বৈধতা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট ব্যবহারকারী এবং তথ্য প্রদানকারীর।
২.৩। তথ্যের নিরাপত্তা, গোপনীয়তা ও অননুমোদিত প্রবেশ প্রতিরোধে যথাযথ প্রযুক্তিগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
২.৪। আইনগত বাধ্যবাধকতা, সরকারি নির্দেশনা অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদিত প্রয়োজন ব্যতীত সংরক্ষিত তথ্যের অননুমোদিত ব্যবহার বা প্রকাশ করা হবে না।
৩. আবেদন, যাচাই-বাছাই ও অনুমোদন
৩.১। সফটওয়্যারের মাধ্যমে কোনো আবেদন দাখিল করা মানেই আবেদনটি অনুমোদিত হয়েছে বা অনুমোদিত হওয়ার নিশ্চয়তা রয়েছে—এমনটি নয়।
৩.২। প্রতিটি আবেদন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রয়োজনীয় যাচাই-বাছাই, তথ্যের সত্যতা ও প্রাসঙ্গিক কাগজপত্র পর্যালোচনার পর অনুমোদন বা বাতিল করা হবে।
৩.৩। আবেদন অনুমোদন, বাতিল, সংশোধনের জন্য ফেরত প্রদান অথবা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চূড়ান্ত ক্ষমতা সংশ্লিষ্ট আইনগতভাবে ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের।
৩.৪। সেবা অটোমেশন কোনো আবেদন অনুমোদন, বাতিল বা দ্রুত অনুমোদন করানোর নিশ্চয়তা প্রদান করে না এবং এ ধরনের সিদ্ধান্তে হস্তক্ষেপ করে না।
৩.৫। আবেদন অনুমোদন বা বাতিলের বিষয়ে কোনো অভিযোগ, আপত্তি কিংবা সিদ্ধান্ত পুনর্বিবেচনার প্রয়োজন হলে সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে হবে।
৪. সেবা মূল্য ও পেমেন্ট সংক্রান্ত শর্তাবলি
৪.১। এই সফটওয়্যারটি বেসরকারিভাবে পরিচালিত একটি প্রযুক্তিগত সেবা। এর ব্যবহার ও পরিচালনার জন্য নির্ধারিত সার্ভিস চার্জ বা ব্যবহার ফি প্রযোজ্য হবে।
৪.২। সফটওয়্যারের কোনো সেবা বিনামূল্যে প্রদান করা হয় না, যদি না সংশ্লিষ্ট সেবার ক্ষেত্রে লিখিতভাবে বিনামূল্যে ব্যবহারের সুযোগ উল্লেখ করা থাকে।
৪.৩। প্রতিটি সেবা গ্রহণ, আবেদন প্রক্রিয়াকরণ, সফটওয়্যার ব্যবহার অথবা সংশ্লিষ্ট কার্যক্রমের জন্য নির্ধারিত ফি যথাযথভাবে পরিশোধ করতে হবে।
৪.৪। সফটওয়্যার ব্যবহারের সার্ভিস চার্জ এবং সরকারি সেবার জন্য নির্ধারিত ফি এক বিষয় নয়। সরকারি ফি থাকলে তা সংশ্লিষ্ট সরকারি বিধি ও নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রযোজ্য হবে।
৪.৫। নির্ধারিত ফি পরিশোধ না করলে সংশ্লিষ্ট সেবা বা সুবিধা সীমিত, স্থগিত অথবা বন্ধ রাখা হতে পারে।
৫. সঠিক তথ্য প্রদান ও ব্যবহারকারীর দায়িত্ব
৫.১। অ্যাকাউন্ট নিবন্ধন ও সফটওয়্যার ব্যবহারের সময় ব্যবহারকারীকে অবশ্যই সঠিক, সম্পূর্ণ, সত্য ও যাচাইযোগ্য তথ্য প্রদান করতে হবে।
৫.২। ইচ্ছাকৃতভাবে ভুল, মিথ্যা, বিভ্রান্তিকর, জাল বা অসম্পূর্ণ তথ্য প্রদান করা হলে সংশ্লিষ্ট আবেদন প্রত্যাখ্যান বা বাতিল হতে পারে।
৫.৩। ভুল তথ্য, জাল কাগজপত্র কিংবা তথ্য গোপন করে কোনো আবেদন দাখিল করা হলে তার সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট আবেদনকারী বা তথ্য প্রদানকারীর ওপর বর্তাবে।
৫.৪। নাগরিক অ্যাকাউন্টের মাধ্যমে পরিচালিত সকল কার্যক্রমের বৈধতা ও তথ্যের যথার্থতা নিশ্চিত করার দায়িত্ব অ্যাকাউন্ট ধারী নাগরিকের।
৫.৫। ব্যবহারকারী তার অ্যাকাউন্টের লগইন তথ্য, পাসওয়ার্ড, ওটিপ ও অন্যান্য নিরাপত্তাসংক্রান্ত তথ্য গোপন রাখবেন এবং অননুমোদিত ব্যক্তির কাছে হস্তান্তর করবেন না।
৬. নাগরিক অ্যাকাউন্টের ব্যবহার ও সীমাবদ্ধতা
৬.১। নাগরিক অ্যাকাউন্ট শুধুমাত্র নিবন্ধনকারী নাগরিক বা তার আইনসম্মত প্রতিনিধির ব্যবহারের জন্য; অন্য কারো পক্ষে তথ্য দাখিল বা ব্যবহার করা যাবে না, যদি না প্রযোজ্য আইন বা প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী তা অনুমোদিত হয়।
৬.২। অ্যাকাউন্টের মাধ্যমে সম্পাদিত প্রতিটি আবেদন ও কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট অ্যাকাউন্ট ব্যবহারকারী দায়ী থাকবেন।
৬.৩। অন্যের পরিচয় বা নথি ব্যবহার করে অ্যাকাউন্ট তৈরি করা, ভুয়া নিবন্ধন করা বা অননুমোদিতভাবে অন্যের তথ্য দাখিল করা সম্পূর্ণ নিষিদ্ধ।
৬.৪। অন্যের অ্যাকাউন্ট ব্যবহার, অননুমোদিত প্রবেশ, সফটওয়্যারের অপব্যবহার বা নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা সম্পূর্ণ নিষিদ্ধ।
৬.৫। মোবাইল নম্বর পরিবর্তন, অ্যাকাউন্ট হস্তান্তর বা নিবন্ধন সংক্রান্ত তথ্যে পরিবর্তন হলে প্রযোজ্য নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বা প্ল্যাটফর্মে অবহিত করতে হবে।
৭. সেবা অটোমেশনের দায়িত্ব ও সীমাবদ্ধতা
৭.১। সেবা অটোমেশন সফটওয়্যারটির উন্নয়ন, রক্ষণাবেক্ষণ, প্রযুক্তিগত সহায়তা এবং নির্ধারিত সেবার কার্যকারিতা বজায় রাখার জন্য যথাসাধ্য ব্যবস্থা গ্রহণ করবে।
৭.২। সফটওয়্যারের মাধ্যমে আবেদন গ্রহণ, তথ্য সংরক্ষণ, যাচাই-বাছাইয়ের সুবিধা এবং নাগরিক সেবা কার্যক্রম সহজ করার প্রযুক্তিগত পরিবেশ প্রদান করা হবে।
৭.৩। আবেদন অনুমোদন, বাতিল, সনদ ইস্যু বা সরকারি সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব সেবা অটোমেশনের নয়; এসব কার্যক্রম সংশ্লিষ্ট ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের এখতিয়ারভুক্ত।
৭.৪। সরকারি সার্ভার, ইন্টারনেট সংযোগ, তৃতীয় পক্ষের সেবা, রক্ষণাবেক্ষণ বা অনিবার্য প্রযুক্তিগত কারণে সাময়িক সেবা বিঘ্নিত হলে তা দ্রুত সমাধানের জন্য যথাসাধ্য ব্যবস্থা গ্রহণ করা হবে।
৮. অ্যাকাউন্ট স্থগিত বা বাতিল
নিম্নলিখিত পরিস্থিতিতে সেবা অটোমেশন প্রয়োজনীয় যাচাই ও প্রযোজ্য চুক্তি অনুযায়ী সংশ্লিষ্ট অ্যাকাউন্টের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত বা বাতিল করার ব্যবস্থা গ্রহণ করতে পারবে:
- নিবন্ধনের সময় ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা হলে।
- অননুমোদিত ব্যক্তি কর্তৃক অ্যাকাউন্ট ব্যবহার করা হলে।
- সফটওয়্যারের অপব্যবহার বা নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করা হলে।
- নির্ধারিত ফি বা চুক্তির শর্ত লঙ্ঘন করা হলে।
- সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুমোদন বা চুক্তির মেয়াদ শেষ হলে।
- আইনগত বা সরকারি নির্দেশনার কারণে অ্যাকাউন্ট স্থগিত বা বাতিলের প্রয়োজন হলে।
৯. শর্তাবলি পরিবর্তন ও প্রযোজ্যতা
৯.১। সফটওয়্যারের কার্যক্রম, প্রযুক্তিগত উন্নয়ন, নিরাপত্তা এবং প্রযোজ্য আইন বা নীতিমালার পরিবর্তনের কারণে এই শর্তাবলি সংশোধন বা হালনাগাদ করা হতে পারে।
৯.২। সংশোধিত শর্তাবলি সফটওয়্যারে প্রকাশের পর থেকে প্রযোজ্য হবে।
৯.৩। ব্যবহারকারীকে সময়ে সময়ে হালনাগাদ শর্তাবলি পর্যালোচনা করতে হবে।
১০. সম্মতি ও চুক্তির ঘোষণা
আমি ঘোষণা করছি যে, নাগরিক অ্যাকাউন্ট নিবন্ধনের পূর্বে এই শর্তাবলি ও চুক্তিনামার প্রতিটি ধারা মনোযোগ সহকারে পড়েছি এবং এর বিষয়বস্তু সম্পর্কে অবগত হয়েছি।
আমি আরও নিশ্চিত করছি যে:
- আমি বুঝতে পেরেছি যে এই সফটওয়্যারটি কোনো সরকারি সফটওয়্যার নয়।
- আমি অবগত আছি যে সফটওয়্যারের মাধ্যমে প্রদত্ত প্রাসঙ্গিক তথ্য সরকারি সার্ভার বা নির্ধারিত সরকারি ডেটা সেন্টারে সংরক্ষিত হয়।
- আমি বুঝতে পেরেছি যে আবেদন দাখিল করলেই তা অনুমোদিত হবে না; প্রতিটি আবেদন যাচাই-বাছাইয়ের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুমোদন বা বাতিল করবেন।
- আমি অবগত আছি যে সফটওয়্যারের সেবা বিনামূল্যে নয় এবং প্রতিটি সেবার জন্য নির্ধারিত ফি প্রদান করতে হবে।
- আমি অঙ্গীকার করছি যে সফটওয়্যারে কোনো মিথ্যা, ভুল, জাল বা বিভ্রান্তিকর তথ্য প্রদান করব না।
- আমি নাগরিক অ্যাকাউন্টটি শুধুমাত্র বৈধ ও আইনসম্মত উদ্দেশ্যে ব্যবহার করব।
- আমি এই চুক্তিনামার সকল শর্ত মেনে চলতে সম্মত আছি।