বিধি ও শর্তাবলি (Terms & Conditions)
সর্বশেষ পরিমার্জন ও আপডেট: ২০ জুলাই, ২০২৬
ডিজিটাল সেবা প্ল্যাটফর্ম www.amarsonod.com-এ আপনাকে স্বাগতম।
আপনি যদি এই ওয়েবসাইটে ব্রাউজ করতে চান এবং সেবাসমূহ ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে উল্লেখিত শর্তাবলী মেনে নিচ্ছেন এবং এই শর্ত অনুযায়ী সাইট ব্যবহার করবেন, যা এই ওয়েবসাইটের নিয়মকানুন ও গোপনীয় নীতিমালার সাথে সামঞ্জস্য রেখে সেবাপ্রদানকারী এবং আপনার মাঝে আইনি সমঝোতা তৈরি করবে।
www.amarsonod.com হলো একটি অনলাইন সেবা প্ল্যাটফর্ম, যেখানে ইউনিয়ন পরিষদের সনদ সেবা সম্পর্কিত তথ্য, অনলাইন আবেদন, লাইভ ট্র্যাকিং এবং কিউআর কোডযুক্ত ডিজিটাল সনদ ডাউনলোডের সুবিধা রয়েছে। এই ওয়েবসাইট ভিজিট করার আগে বা সেবার জন্য আবেদন সাবমিট করার আগে শর্তাবলী মনোযোগ সহকারে পড়ে নিন।
“আমার সনদ” (AmarSonod) বা “আমরা” বা “সাইট” বা “আমার সনদ ওয়ালেট” সম্পর্কিত শব্দাবলি এই সাইটের মালিক প্রতিষ্ঠান “সেবা অটোমেশন”-এর জন্য ব্যবহৃত হচ্ছে।
বি.দ্র.: “আপনি” শব্দটি সাইটের সকল দর্শক, আবেদনকারী নাগরিক ও ব্রাউজার ব্যবহারকারীদের ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে।
১. রেজিস্ট্রেশন ও অ্যাকাউন্ট নিরাপত্তা
www.amarsonod.com সাইটের বিভিন্ন ডিজিটাল ফিচার ও সেবার জন্য নাগরিক ও প্রশাসনিক কর্মকর্তাদের অনলাইন রেজিস্ট্রেশনের প্রয়োজন রয়েছে। সেবা ব্যবহারের শর্ত হিসেবে আপনি যেকোনো প্রয়োজনে “সেবা অটোমেশন” কর্তৃপক্ষকে এসএমএস বা ফোনের মাধ্যমে যোগাযোগের সম্মতি দিচ্ছেন।
ওয়েবসাইটের অ্যাকাউন্ট পাসওয়ার্ড ও সিকিউরিটি পিন গোপন রাখার দায়-দায়িত্ব সম্পূর্ণরূপে ব্যবহারকারীর। আপনার অ্যাকাউন্টের আওতায় সম্পাদিত প্রতিটি কার্যক্রমের জন্য আপনি দায়ী থাকবেন। আপনার পাসওয়ার্ডের কোনো অননুমোদিত ব্যবহার লক্ষ্য করলে অবিলম্বে [email protected] অথবা হেল্পলাইনে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে।
২. গোপনীয়তা (Privacy Policy)
এই সাইট ব্যবহারে আপনার তথ্যের নিরাপত্তা সংক্রান্ত নিয়মাবলী জানার জন্য অনুগ্রহ করে আমাদের গোপনীয়তা নীতি দেখে নিন। আপনি এই সাইটের ব্যবহার অব্যাহত রাখলে আমরা ধরে নেবো যে গোপনীয়তা নীতি ও শর্তাবলী আপনি পূর্ণাঙ্গভাবে মেনে নিয়েছেন।
অফিস স্টাফ ঐচ্ছিকভাবে Google Sheets ও Drive সংযুক্ত করতে পারেন। সেই ফিচারের বিবরণ: /google-workspace. Google user data is used only as disclosed in the Privacy Policy (certificate register in Sheets; approved PDFs in Drive; minimum scopes only).
৩. ব্যবহারকারীর তথ্যের বাধ্যবাধকতা ও বিধিনিষেধ
সাইটে নিম্নোক্ত যেকোনো ভুল বা অনৈতিক তথ্য ইনপুট বা এন্ট্রি করা থেকে বিরত থাকতে আপনি সম্মত হচ্ছেন:
- এমন কোনো তথ্য যা আপনি জানেন যে তা ভুল, অশুদ্ধ বা ত্রুটিপূর্ণ;
- বাংলাদেশের নাগরিক নন, এমন ব্যক্তির জন্য অসৎ উদ্দেশ্যে সনদের আবেদন;
- সন্দেহভাজন বা ছদ্মবেশী ব্যক্তির মিথ্যা পরিচিতি প্রদান;
- অননুমোদিত বা ভুল প্রশাসনিক স্বাক্ষর এবং বিকৃত নথিপত্র ব্যবহার;
- ইউনিয়ন পরিষদ বা সরকারি গোপনীয় কোনো সংরক্ষিত তথ্যের অপব্যবহার;
- তথ্য অধিকার আইন অনুযায়ী প্রকাশ করা যাবে না এমন সংবেদনশীল তথ্য ইনপুট।
৪. বহিরাগত লিংক ও সরকারি গেটওয়ে সংযোগ
প্রয়োজনীয় পেমেন্ট ও তথ্য সহায়তার জন্য আমাদের ওয়েবসাইটে একপে (ekPay), বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (BCC Data Center) এবং মাইগভ (myGov)-এর মতো বহিরাগত লিংক ও গেটওয়ে যুক্ত রয়েছে। বহিরাগত লিংকে প্রবেশের সময় ব্যবহারকারীকে সেইসব প্ল্যাটফর্মের নিজস্ব ব্যবহারের শর্তাবলী মেনে চলতে হবে।
৫. বয়সসীমা (Age Limit)
www.amarsonod.com ওয়েবসাইটে স্বাধীনভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের জন্য ব্যবহারকারীর বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে। ১৮ বছরের কম বয়সী নাগরিকদের ক্ষেত্রে তাদের অভিভাবকের মাধ্যমে বা তত্ত্বাবধানে আবেদন ও রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
৬. কপিরাইট ও স্বত্বাধিকার (@ Copyright)
এই ওয়েবসাইটে ব্যবহৃত সকল লিখিত কনটেন্ট, ডিজিটাল ফরমের নকশা, লোগো, আইকন, কোডিং, ডাটাবেস এবং সফটওয়্যার প্ল্যাটফর্ম “সেবা অটোমেশন”-এর স্বত্বাধিকারভুক্ত সম্পত্তি এবং বাংলাদেশের কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। পূর্বানুমতি ব্যতিরেকে এই প্ল্যাটফর্মের কোনো অংশ বাণিজ্যিকভাবে অনুকরণ বা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ।
৭. মূল্য পরিশোধ ও অনলাইন পেমেন্ট (ekPay Gateway)
অনলাইন সরকারি সনদের ফি পরিশোধ প্রক্রিয়া একপে (ekPay) পেমেন্ট গেটওয়ের মাধ্যমে সম্পন্ন হয়। ব্যবহারকারী বিকাশ, নগদ, রকেট, মাস্টারকার্ড, ভিসা অথবা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি ফি পরিশোধ করতে পারবেন। সফল পেমেন্টের পর তাৎক্ষণিকভাবে ডিজিটাল সনদ ডাউনলোডের সুযোগ তৈরি হয়।
৮. দায়সীমা ও শর্তাবলীর সংশোধন
“সেবা অটোমেশন” যেকোনো সময় এই শর্তাবলী পরিবর্তন, সংশোধন বা পরিমার্জন করার অধিকার সংরক্ষণ করে। পরিবর্তিত শর্তাবলী ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার সাথে সাথেই কার্যকর বলে গণ্য হবে।